শিশু নাতনীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দাদা গ্রেপ্তার

আপডেট : ১৮ জুন ২০২০, ০৬:৫০ পিএম

জয়পুরহাটে ৫ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামুনুর রশিদ (৪৫) নামে এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে পাঁচবিবি উপজেলার চেঁচড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক মামুনুর রশিদ ওই গ্রামের তায়েব উদ্দীনের ছেলে। ওই শিশুটি জুপিটারের সম্পর্কে প্রুতিবেশি নাতনী।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ই জুন রবিবার দুপুরে শিশুটি খেলার জন্য বাড়ি থেকে বাহিরে যায়। কিছুক্ষণ পরে বৃষ্টির মধ্যে শিশুটি দৌড়ে এসে দাদিকে জড়িয়ে ধরে কাঁন্না করতে থাকে। দাদি কাঁন্নার কথা জানতে চাইলে শিশুটি বলেন, দাদু আমার সাথে খারাপ কাজ করেছে। এ সময় বাড়ির লোকজনও বিষয়টি দেখতে পায়। বিষয়টি জানাজানি হলে মামুনুর রশিদ মিমাংসা করার জন্য মেয়ের পরিবারকে চাপ দেয়। এ ঘটনায় শিশুটির দাদি বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

পাঁচবিবি থানার অফিসার ইনর্চাজ মনসুর রহমান বলেন,  এক শিশুকে ধর্ষণ চেষ্টায় অভিযোগে থানায় একটি মামলা দায়ের হয়েছে।  অভিযুক্তকে বুধবার রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত