বিসিএস (পুলিশ) ক্যাডারের ‘পুলিশ সুপার’ পদমর্যাদার ২১৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ বৃহস্পতিবার এ বদলির আদেশ জারি করে।
তাদের বেশিরভাগকে জেলার পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন, নৌ-পুলিশ, বিশেষ শাখা (এসবি), মহানগরের উপ-কমিশনার হিসাবে বদলি করা হয়েছে।
তারা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কর্মরত আছেন।
