প্রাণনাশের হুমকির পর নিরাপত্তা বেড়েছে রজনীকান্তের

আপডেট : ১৯ জুন ২০২০, ১১:৩১ এএম

দক্ষিণ ভারতীয় সুপারস্টার রজনীকান্তকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে— এমনই হুমকি বার্তা পেয়ে অভিনেতার নিরাপত্তা বাড়াল চেন্নাই পুলিশ।

স্থানীয় বেশ কিছু স্থানীয় সংবাদমাধ্যমের দাবি প্রাণনাশের হুমকি পেয়েছেন এই অভিনেতা। কে বা কারা এই হুমকি দিয়েছে তা অবশ্য জানা যায়নি।

রজনীকান্তের চেন্নাইয়ের বাসভবনে বোমা মারার হুমকি পেয়ে তল্লাশি শুরু করেছে পুলিশ।

এর ঘটনার পরপর গোটা বাড়ি ঘিরে ফেলা হয়। স্নিফার ডগ ও বম্ব ডিটেকটর এনে চলে তল্লাশি। অনুসন্ধান চলে অভিনেতার বাড়ির বাইরেও।

এ দিকে এই খবর শোনার পরেই সুপারস্টারের হাজারেরও বেশি ভক্ত বাড়ির চারিদিকে জড়ো হয়। তাদের সরিয়ে তল্লাশি অভিযান চালানো দুষ্কর হয়ে ওঠে পুলিশের পক্ষে।

শেষ পাওয়া খবর পর্যন্ত কোনো বিস্ফোরক উদ্ধার হয়নি। তবে তল্লাশি অব্যাহত রয়েছে। গোটা এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। পাশাপাশি হুমকিদাতাদের ধরার চেষ্টা করা হচ্ছে।

এ অভিনেতাকে চলতি বছরের শুরুতে দেখা গেছে ‘দরবার’ ছবিতে। হাতে আছে ‘আনাথি’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত