আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে তিনি করোনা পজেটিভ বলে জানা যায় । শুক্রবার তিনি বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেন।
নির্মল রঞ্জন গুহ বলেন, কয়েক দিন আগে আমার জ্বর হয়েছিল। পরে তিন দিন আগে নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলাম। বৃহস্পতিবার রাতে রিপোর্ট এসেছে আমার করোনা পজেটিভ এসেছে।
তিনি বলেন, আমি বাসায় আইসোলেশনে আছি ভালোই আছি। এখন অন্য কোনো উপসর্গ নাই। আমার জন্য দোয়া করবেন।
