সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খাঁনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বাসায় ফিরেছেন।
রবিবার দুপুর ২টায় তাকে রাজধানীর সম্মিলিত সামরিজ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
এখন থেকে তিনি বাসায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে থাকবেন বলে জানিয়েছেন গণফোরাম আহ্বায় কমিটির সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া।
তিনি আরও বলেন, আহ্বায় কমিটির সদস্য মোকাব্বির খান এমপির জন্য দোয়া ও খোঁজ-খবর নেওয়ার জন্য দলের নেতাকর্মী ও দেশবাসীর কাছে আমরা কৃতজ্ঞ।
গত সোমবার জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন গণফোরাম নেতা মোকাব্বির। পরে নমুনা পরীক্ষা তার করোনা পজিটিভ আসে।
