করোনাভাইরাসের সংকটকালে সারা দেশে ডেঙ্গুর প্রকোপ যাতে সহনীয় পর্যায়ে থাকে সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।
গতকাল সচিবালয়ে নিজ কক্ষে সারা দেশে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ কার্যক্রম পর্যালোচনা নিয়ে তিনি অনলাইনে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, দায়িত্বশীল পদে বসে অতিরিক্ত কথা না বলে দায়িত্ব নিয়ে মানুষের বসবাসের জন্য স্বস্তিদায়ক পরিবেশ তৈরিতে কাজ করতে হবে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তাই পদ দখল করে বসে না থেকে মানুষের জন্য, মানুষের কল্যাণে কাজ করতে হবে।’
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, তার তত্ত্বাবধানে এডিস মশা নিধনে অত্যন্ত গুণগত মানসম্পন্ন কীটনাশক আমদানি করায় এ বছরের শুরু থেকে এডিস মশার প্রকোপ অনেক কমেছে।
