প্রবৃদ্ধিনির্ভর বাজেট দরিদ্র মানুষের সংখ্যা বাড়াবে : বাদশা

আপডেট : ২৪ জুন ২০২০, ০৬:২১ এএম

করোনা মহামারীর বিপর্যয়কালে প্রবৃদ্ধিনির্ভর বাজেট দেশে দরিদ্র মানুষের সংখ্যা বাড়াতে পারে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন জোটের শরিক দল ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে ২০২০-২১ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় তিনি এ মন্তব্য করেন। এ সময় সংসদে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। এর আগে বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

ফজলে হোসেন বাদশা বলেন, এ প্রতিকূল পরিস্থিতিতে আমাদের অর্থমন্ত্রী একটি প্রবৃদ্ধিনির্ভর বাজেট করেছেন। আমি মনে করি বিশ্বের অর্থনীতি যখন বিপর্যয়ের মুখোমুখি, পৃথিবীর বিভিন্ন উন্নয়ন খাত যখন বিপর্যয়ের মুখোমুখি তখন আমাদের প্রবৃদ্ধিনির্ভর বাজেট করা ঠিক হয়নি। কারণ এখানে মনে রাখা দরকার ছিল আমাদের দেশে এ সরকার দারিদ্র্যসীমা ২১ শতাংশের নিচে নামিয়ে এনেছে কিন্তু সেই দারিদ্র্যসীমা বেড়ে এখন কত ওপরে উঠবে। সেটা আমি জানি না। এমনও হতে পারে ৪০ শতাংশের বেশি মানুষ আবার দারিদ্র্যসীমার নিচে নেমে যেতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত