তথ্য-প্রযুক্তি আইনে কলারোয়া আ. লীগের সাবেক প্রচার সম্পাদক গ্রেপ্তার

আপডেট : ২৪ জুন ২০২০, ০৬:৫৪ পিএম

আওয়ামী লীগ নেতাদের নামে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে তথ্য-প্রযুক্তি আইনে মামলায় সাতক্ষীরার কলারোয়া উপজেলা আওয়ামীলীগের বিগত কমিটির প্রচার সম্পাদক প্রভাষক মন্ময় মনিরকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গিয়াস বলেন, বুধবার ভোরে কলারোয়া উপজেলার মুরারিকাটি গ্রাম থেকে কলারোয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার প্রভাষক মনিরুজ্জাামান ওরফে মন্ময় মনির কলারোয়া উপজেলার মুরারীকাটি গ্রামের মৃত. আয়েজ উদ্দীন সরদারের ছেলে ও সীমান্ত আদর্শ কলেজের প্রভাষক।

ওসি শেখ মুনীর উল গিয়াস জানান, মন্ময় মনির গত ১৩ জুন বর্ষিয়ান আওয়ামী লীগ নেতাদের নামে তার ফেসবুকে একটি আপত্তিকর স্ট্যাটাস পোস্ট করেন। এই স্ট্যাটাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত প্রতিবাদের ঝড় ওঠে। এ
ঘটনায় কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর হোসেন বাদী হয় গত ১৪ জুন বুধবার রাতে কলারোয়া থানায় তথ্য প্রযুক্ত আইনে মন্ময় মনিরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ মামলায় মন্ময় মনির এতদিন পলাতক থাকার পর বুধবার ভোরে গোপণ সংবাদের ভিত্তিতে তাকে মুরারিকাটি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত