বিরামপুরে ইজিবাইক চুরিতে বাধা দেয়ায় বৃদ্ধকে হত্যা

আপডেট : ২৫ জুন ২০২০, ১২:৫১ পিএম

দিনাজপুর বিরামপুরে  ইজিবাইক চুরির সময় বাধা দেওয়ায় নাসির উদ্দিন (৭০) নামে এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার ভোরে উপজেলার কাটলা ইউনিয়নের হরিহরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাসির উদ্দিন হরিহরপুর গ্রামের মৃত ছবির উদ্দিনের ছেলে।

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানানহরিহরপুর গ্রামের নাসির উদ্দীনের বাড়িতে রাতে ৫টি বড় ও ২টি ছোট অটোবাইক চার্জে দেয়া ছিল। ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা অটো চার্জার চুরি করতে নাসির উদ্দিনের বাড়িতে প্রবেশ করে। চুরি করার সময় নাসির উদ্দিন টের পায়। চুরিতে বাধা দিতে গেলে দুর্বৃত্তরা নাসির উদ্দিনের মাথায় আঘাত করে বাড়ির বাইরে গাছের সঙ্গে বেঁধে রেখে দুটি চার্জার চুরি করে নিয়ে যায়।

ভোরে স্থানীয়রা নাসির উদ্দিনকে বাঁধা অবস্থায় দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। দ্রুত তাকে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে সকাল ৭টার দিকে নাসির উদ্দিন মারা যান।

বিরামপুর সার্কেরের এএসপি মিথুন সরকার জানান, ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে মামলা করবে। ঘটনায় জড়িত দুর্বৃত্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত