ভালুকায় এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনুর মায়ের ইন্তেকাল

আপডেট : ২৫ জুন ২০২০, ০১:০৮ পিএম

মুক্তিযুদ্ধের কিংবদন্তি আফছার বাহিনী প্রধান সাবসেক্টর কমান্ডার মেজর (অব.) মরহুম আফছার উদ্দিন আহাম্মেদের সহধর্মিণী ও ময়মনসিংহের ভালুকা আসনের সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনুর মা খায়রুন নেছা আফছার (৯৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার বেলা ১১টা ১৫ মিনিটে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে বার্ধক্যজনিত অসুস্থতায় তার মৃত্যু হয়।

মরহুমের জানাজা নামাজ বাদ আছর ভালুকা সরকারি ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের মেয়ের জামাতা উপজেলা পরিষদ চেয়াম্যান আবুল কালাম আজাদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত