ভালুকায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পিএম

ময়মনসিংহের ভালুকায় কৃষিজমিতে কাজ করতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার খারুয়ালী গ্রামে এ ঘটনা ঘটে।

ওই দুই ভাই হলেন খারুয়ালী গ্রামের আজিদ আকন্দের ছেলে মো. সাহাবউদ্দিন আকন্দ (৬৫) ও একই গ্রামের মজিদ আকন্দের ছেলে মো. ধনু আকন্দ (৬০)। তাঁরা সম্পর্কে চাচাতো ভাই। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে ধনু আকন্দ কৃষিজমিতে কাজ করতে যান।

এ সময় মাটিতে পড়ে থাকা পল্লী বিদ্যুতের একটি ছেঁড়া তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে উদ্ধারের জন্য চাচাতো ভাই সাহাবউদ্দিন আকন্দ এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় বলে স্থানীয় ব্যক্তিরা জানান। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত