বরিশাল হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

আপডেট : ২৫ জুন ২০২০, ০৩:৫৮ পিএম

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ২জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তারা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাদের নমুনা সংগ্রহ করে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

মারা যাওয়া পটুয়াখালী জেলার ইদ্রিস হাওলাদারকে (৭৫) ২৪ তারিখ দুপুর ২টা ১৫ মিনিটের সময় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। গতকাল ভোর ৫টা ১০ মিনিটের সময় চিকিৎসধীন অবস্থায় তিনি মারা যান।

অন্যদিকে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার মজিবর রহমানকে (৭০) গত ২৩ জুন রাত পৌনে ১১টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। গতকাল ভোর ৫টা ১৫মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুই রোগী মারা গেছেন। তাদের নমুনা সংগ্রহ করে কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত