সন্ত্রাসীদের তালিকা তৈরিতে বাংলাদেশকে ‘সহায়তা করছে’ যুক্তরাষ্ট্র

আপডেট : ২৫ জুন ২০২০, ০৫:৫৬ পিএম

চিহ্নিত কিংবা সন্দেহজনক সন্ত্রাসীদের ‘অ্যালার্ট লিস্ট’ তৈরিতে বাংলাদেশকে সহযোগিতা করে আসার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে বুধবার প্রকাশিত ‘কান্ট্রি রিপোর্ট অন টেরোরিজম-২০১৯’ প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘বাংলাদেশ ইন্টারপোলের সঙ্গে তথ্য শেয়ার করলেও সন্ত্রাসীদের নির্দিষ্ট কোনো তালিকা নেই। কিন্তু আমেরিকা জাতীয় পর্যায়ের তালিকা তৈরি করতে সহযোগিতা করছে।’

প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে বাংলাদেশে সন্ত্রাসবাদের ঘটনা কিছুটা বেড়েছিল।

সীমান্তে বাংলাদেশের নিয়ন্ত্রণ শক্তিশালী করতেও আমেরিকা সাহায্য করেছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়।

‘২০১৯ সালে ক্ষমতাসীন আওয়ামী লীগের খুলনা অফিসসহ মোট ছয়টি স্থানে জঙ্গিরা বিস্ফোরণ ঘটায়। এই ঘটনায় বেশ কয়েক জন আহত হয়। পরে আইএস দায় স্বীকার করে।’

এসব ঘটনার কথা উল্লেখ করার পাশাপাশি প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন জঙ্গিদের গ্রেপ্তার বাংলাদেশে এখনো অব্যাহত আছে। তবে বন্দুকযুদ্ধে যারা মারা যাচ্ছে, তাদের বিষয়টি মিডিয়ায় ঠিকঠাকভাবে আসছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত