মেয়াদোত্তীর্ণ, বিক্রি নিষিদ্ধ ও নকল ওষুধ বিক্রেতা আটক

আপডেট : ২৬ জুন ২০২০, ০১:২৬ এএম

যৌনউত্তেজকসহ মেয়াদ উত্তীর্ণ, বিক্রি নিষিদ্ধ ও নকল ওষুধ বিক্রেতা এনএসআইয়ের হাতে আটক হয়েছেন। 

জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে নেত্রকোনার পৌর শহরে আনন্দবাজার এলাকায় আলবী মেডিকেল হল নামে এক ঔষধ দোকানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) অভিযান পরিচালনা করে। 

পরে দোকানের মালিক শহরের পশ্চিম নাগড়া এলাকার সামছুল ইসলামের ছেলে মো. জুয়েল মিয়াকে (৩৫) আটক করে এনএসআই।

এনএসআই জানায়, ওই প্রতিষ্ঠানে তল্লাশী চালিয়ে যৌনউত্তেজকসহ ৩৫ রকমের মেয়াদোত্তীর্ণ, বিক্রি নিষিদ্ধ ও নকল ওষুধ পায়। পরে জুয়েল মিয়াকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। 

অভিযান পরিচালনাকালে এনএসআইয়ের কাছ থেকে এসব নিশ্চিত হওয়া গেছে।

এ অভিযানে নেতৃত্ব দেন নেত্রকোনা এনএসআইয়ে উপ-পরিচালক মো. তৌফিকুর রহমান, ফিল্ড অফিসার মো. আশরাফুল আলম ও পর্যবেক্ষক কামরুজ্জামান রনি।

অভিযানকালে ঘটনাস্থল থেকে এনএসআই এর উপ-পরিচালক মো. তৌফিকুর রহমানকে জিজ্ঞেস করা হলে তিনি দেশ রূপান্তরকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আলবী মেডিকেল হলে অভিযান পরিচালনা করা হয়।   জুয়েলকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত