গৃহশ্রমিকের সামাজিক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি

আপডেট : ২৬ জুন ২০২০, ০৬:৫৩ এএম

প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং আইনি স্বীকৃতির মাধ্যমে গৃহশ্রমিকের সামাজিক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা। করোনাভাইরাস পরিস্থিতিতে তাদের সামাজিক সুরক্ষায় সরকারি পদক্ষেপ গ্রহণের ওপর জোর দিয়েছেন তারা। আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস-২০২০ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সুনীতি প্রকল্পের উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল সংলাপে এসব দাবি জানান ট্রেড ইউনিয়ন, নাগরিক সমাজ, মানবাধিকার ও উন্নয়ন কর্মীরা। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) চেয়ারম্যান হাবিবুর রহমান সিরাজ। 

সংলাপে অংশ নেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইসরাফিল আলম ও শামসুন্নাহার ভূঁইয়া, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপের যুগ্ম সমন্বয়কারী নইমুল আহসান জুয়েল, স্কপ প্রতিনিধি রাজেকুজ্জামান রতন, গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের ভারপ্রাপ্ত সমন্বয়কারী আবুল হোসাইনসহ অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত