অনুসন্ধানী প্রতিবেদন তৈরীর জন্য ‘ইউএসএস যুব সাংবাদিক ফেলোশিপ’ পেলেন নীলফামারীর পাঁচ সাংবাদিক।
বৃহষ্পতিবার দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা উদয়াঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস) হলরুমে তাদের হাতে ক্রেস্ট ও সম্মানির অর্থ তুলে দেন বাংলাদেশ হিউম্যান রাইডস ডিফেন্ডারস ফোরাম (বিএইচআরডিএফ) এর নীলফামারী জেলা সভাপতি ও কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক সরওয়ার মানিক।
এ সময় ফেলোশিপের তিন বিচারক সিনিয়র সাংবাদিক তাহমিন হক ববি, মীর মাহমুদুল হাসান আস্তাক ও ভূবন রায় নিখিল, নীলফামারী সদর ট্রাফিক পরিদর্শক আজাদ হোসেন খান ও একশন ফর ইমপ্যাক্ট প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী নির্মল রায়, ইউএসএস এর প্রকল্প সমন্বকারী আব্দুর রউফ উপস্থিত ছিলেন।
একশনএইডের একশন ফর ইমপ্যাক্ট কর্মসূচীর সহযোগিতায় যুব ফেলোশিপ-২০২০ এর আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)।
ফেলোশিপ প্রাপ্ত সাংবাদিকরা হলেন, দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি বিজয় চক্রবর্তী কাজল, দৈনিক করতোয়ার প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি শীষ রহমান, ডিবিসি নিউজ প্রতিনিধি রিনি সরকার ওঅনলাইন উত্তর বাংলা ডটকম প্রতিনিধি ইনজামাম-উল-হক নির্ণয়।
