সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ডহরপাড়া গ্রামের মোতালেব মিয়া (৬৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মোতালেব মিয়া উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত শাহপরান লাইব্রেরির মালিক। এ নিয়ে সোনারগাঁয়ে করোনা আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হলো।
মোতালেব মিয়ার স্বজনরা জানান, গত ১০ দিন আগে জ্বর, কাশি ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। পরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে কয়েকদিন চিকিৎসা নেয়ার পর অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তিনি মারা যান।
