করোনামুক্ত বরিস বললেন আমি এখন প্রচণ্ড শক্তিশালী

আপডেট : ২৮ জুন ২০২০, ০৩:৪১ পিএম

নভেল করোনাভাইরাস থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে ফেরা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন নিজকে ‘প্রচণ্ড শক্তিশালী’ মানুষ হিসেবে আখ্যায়িত করেছেন।

গত ২৭ মার্চ করোনায় আক্রান্ত হওয়ার পর নিজের বাসভবনে আইসোলেশনে থাকেন বরিস। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ৫ এপ্রিল তাকে লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিনই নেওয়া হয় আইসিইউতে।

বরিস পরে চিকিৎসকদের প্রশংসা করে জানান, তিনি ‘নির্ঘাত মৃত্যুর’ হাত থেকে ফিরে এসেছেন।

নতুন জীবনে বরিস নিয়মিত ব্যায়াম করছেন। আর সে কারণেই তার ফিটনেস বেড়েছে বলে জানিয়েছেন।

প্রতিদিন সকাল সাড়ে ছয়টায় জগিংয়ে যাওয়া ৫৬ বছর বয়সী এই প্রধানমন্ত্রী মেইল অন সানডের সঙ্গে আলাপকালে বলেন, ‘আমার শরীরে এখন প্রচণ্ড শক্তি। দেশকে আমি সামনে এগিয়ে নিতে চাই। আগে কখনো এত ভালো অনুভব করিনি।’

দুই মাস আগে বাবা হওয়া বরিস রাতভর নবজাতকের দেখভালের কথা উল্লেখ করে বলেন, ‘স্ত্রীকে আমি রাতে সাহায্য করি। বাচ্চার ভেজা কাপড় বদলে দেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত