বহু নির্বাচনী প্রশ্ন
১. বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে কী বলে?
ক. পারিভাষিক শব্দ খ. প্রতিশব্দ
গ. সমার্থক শব্দ ঘ. পরিবর্তিত শব্দ
২. কোনটি পারিভাষিক শব্দ?
ক. অক্সিজেন খ. দোয়াত
গ. কলেজ ঘ. বিশ্ববিদ্যালয়
৩. ব্যাকরণের কাজ কী?
ক. ভালো বক্তা তৈরি করা
খ. ভালো অভিনেতা তৈরি করা
গ. দ্রুত লেখা সেখানো
ঘ. ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা
৪. ‘ব্যাকরণ’ শব্দের সঠিক অর্থ কোনটি?
ক. ভাষার সংবিধান
খ. ভাষার সংযোজন
গ. ভাষা সম্বন্ধে বিশেষ জ্ঞান
ঘ. বিশেষভাবে বিশ্লেষণ
৫. বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেনÑ
ক. উইলিয়াম কেরী
খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
গ. ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়
ঘ. মি. এন বি হ্যালহেড
৬. ‘সচিব’ কোন ধরনের শব্দ?
ক. পারিভাষিক খ. মিশ্র
গ. তদ্ভব ঘ. তৎসম
৭. নিচের কোনটি মুণ্ডারী ভাষার শব্দ?
ক. চাকু খ. চুলা
গ. চিনি ঘ. চাকর
৮. তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগ কখনো কখনো কী সৃষ্টি করে?
ক. গুরুচণ্ডালী দোষ
খ. রীতিসিদ্ধ অর্থ বাচকতা
গ. বাহুল্য দোষ
ঘ. দুর্বোধ্যতা
৯. কোন শব্দে ‘ষ’-এর ব্যবহার হয় না?
ক. বিদেশি খ. তৎসম
গ. দেশি ঘ. তদ্ভব
১০. ‘মহকুমা’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. তুর্কি খ. ফারসি
গ. পর্তুগিজ ঘ. আরবি
১১. ‘তারিখ’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
ক. আরবি খ. ফারসি
গ. ফরাসি ঘ. পারিভাষিক
১২. ‘পোশাক’ কোন ভাষা থেকে আসা শব্দ?
ক. ফারসি খ. বাংলা
গ. সংস্কৃতি ঘ. উর্দু
১৩. ‘পাউরুটি’ কোন ভাষার শব্দ?
ক. আরবি খ. ফারসি
গ. পাঞ্জাবি ঘ. পর্তুগিজ
১৪. বিদেশি শব্দের পরিবর্তিত উচ্চারণ কোনটি?
ক. লাইব্রেরি খ. ফুটবল
গ. হাসপাতাল ঘ. পাউডার
১৫. কোনটি পর্তুগিজ শব্দ?
ক. বালতি খ. দারোগা
গ. চাহিদা ঘ. গালিচা
১৬. কোনটি গুজরাটি শব্দ?
ক. চাকর খ. চাবি
গ. চৌহদ্দি ঘ. হরতাল
১৭. ফরাসি শব্দ কোনটি?
ক. হরতাল খ. পাদ্রি
গ. তোপ ঘ. কুপন
১৮. ‘চাহিদা’ কোন ভাষার শব্দ?
ক. গুজরাটি খ. পাঞ্জাবি
গ. তুর্কি ঘ. জাপানি
১৯. রিকশা কোন ভাষার শব্দ?
ক. পর্তুগিজ খ. জাপানি
গ. গুজরাটি ঘ. ফরাসি
২০. ‘পকেট মার’ শব্দটি কোন শ্রেণির?
ক. তৎসম খ. দেশি
গ. বিদেশি ঘ. মিশ্র
২১. সব ভাষারই ব্যাকরণে প্রধানত কটি বিষয়ের আলোচনা করা হয়?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
২২. বাংলা ব্যাকরণের কোন অংশে বর্ণের বিন্যাস আলোচিত হয়?
ক. বাক্যতত্ত্বে খ. রূপতত্ত্বে
গ. শব্দতত্ত্বে ঘ. ধ্বনিতত্ত্বে
২৩. ‘বচন, লিঙ্গ, সমাস’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ক. রূপতত্ত্ব খ. ধ্বনিতত্ত্ব
গ. বাক্যতত্ত্ব ঘ. অর্থতত্ত্ব
২৪. বাক্যতত্ত্বের অপর নাম কী?
ক. রূপতত্ত্ব খ. শব্দতত্ত্ব
গ. ধ্বনিতত্ত্ব ঘ. পদক্রম
২৫. ‘বচন ও লিঙ্গ’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ক. ভাষাতত্ত্বের খ. রূপতত্ত্বের
গ. বাক্যতত্ত্বের ঘ. ধ্বনিতত্ত্বের
উত্তর : ১. ক ২. ঘ ৩. ঘ ৪. ঘ৫. ঘ ৬. ক ৭. খ ৮. ক ৯. ক ১০. ঘ ১১. গ ১২. ক ১৩. ঘ ১৪. গ ১৫. ক ১৬. ঘ ১৭. ঘ ১৮. খ ১৯. খ ২০. ঘ ২১. গ ২২. ঘ ২৩. ক ২৪. ঘ ২৫. খ।
