ফরিদপুরে পুলিশ চিকিৎসকসহ আরও ৪৩ জনের করোনভাইরাস শনাক্ত

আপডেট : ২৯ জুন ২০২০, ১০:৫৪ পিএম

ফরিদপুরে ১২ পুলিশ সদস্য, এক চিকিৎসক ও তিন স্বাস্থ্য কর্মীসহ আরও ৪৩ জনের করোনভাইরাস শনাক্ত হয়েছে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে সোমবার  বিকেলে এ তথ্য জানা গেছে। এ নিয়ে ফরিদপুর জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৯৫৩ জন।

ফরিদপুর মেডিকেল কলেজের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, সোমবার এ ল্যাবে মোট ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৭৩  জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত হয়নি ২০৬ জনের। ইনভেলিড হয়েছে ৩ টি। 
এর মধ্যে ফরিদপুরের ১টি ফলোআপসহ মোট ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে।  এছাড়া গোপালগঞ্জে ২৮ জন এবং রাজবাড়ীতে ১ জন শনাক্ত হয়েছে।

ফরিদপুরে নতুন শনাক্তদের মধ্যে ফরিদপুর পুলিশ লাইনস, গোয়েন্দা পুলিশ ও হাইওয়ে পুলিশসহ মোট ১২জন পুলিশ সদস্য রয়েছেন। এছাড়া ফরিদপুর মেডিকেল কলেজের একজন চিকিৎসক এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান মিলিয়ে তিনজন স্বাস্থ্য কর্মী রয়েছেন।

ফরিদপুরে নতুন করে যে ৪৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের মধ্যে ফরিদপুর  সদরে ২৯  জন, ভাঙ্গায় ৫ জন, সালথায় ৩ জন, মধুখালী ও নগরকান্দায় ২ জন করে এবং সদরপুরে ১ জন করে রয়েছেন। 

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, নতুন শনাক্তের মধ্যে ১২ জনই পুলিশ সদস্য। পুলিশ সদস্যদের সার্বক্ষণিক মাঠে কাজ করতে হয়। এজন্য তাদের মধ্যে আক্রান্তর হারও বেশি। তবে আমরা আমাদের মনোবল অটুট রেখে কাজ করে যাচ্ছি। 

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, আমরা সর্বক্ষণিক শনাক্তদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। বাড়িতে কেউ অসুস্থ হলে তাকে করোনা ডেডিকেটেড হাসপাতালে স্থনান্তর করা হচ্ছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত