ঝিনাইদহে উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির করোনা শনাক্ত

আপডেট : ০১ জুলাই ২০২০, ১১:৪৩ এএম

ঝিনাইদহের শৈলকুপায় উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

বুধবার সকালে ঝিনাইদহের সিভিল সার্জান ডা. সেলিনা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ ল্যাব থেকে করোনার ৭২টি নমুনার ফলাফল এসেছে। যার ১৪টি পজিটিভ।

এদের মধ্যে গত সোমবার উপসর্গ নিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত শৈলকুপা উপজেলার চরবাখরবা গ্রামের এক ব্যক্তির করোনা পজিটিভ এসেছে।

জেলায় এখন পর্যন্ত মোট ২০৯ জন করোনায় আক্রান্ত হল। এ পর্যন্ত ৩ জন মারা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত