কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনাসহ নিহত ২

আপডেট : ০৩ জুলাই ২০২০, ০৯:৩১ এএম

ভারত শাসিত জম্মু-কাশ্মীরের শ্রীনগরের মালবাগ অঞ্চলে স্বাধীনতাকামীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতীয় আধাসামরিক বাহিনী সিআরপিএফের এক জওয়ান নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত হয়েছেন এক স্বাধীনতাকামীও।

বৃহস্পতিবার রাতের ওই সংঘর্ষে গুরুতর আহত হয়েছিলেন সিআরপিএফের ওই জওয়ান। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

এই সময় জানায়, বৃহস্পতিবার রাতে ভারতীয় বাহিনীর সঙ্গে স্বাধীনতকামীদের সংঘর্ষের খবর নিশ্চিত করেছে পুলিশ।

কাশ্মীর জোনের পুলিশ টুইট করে জানায়, শ্রীনগরের মালবাগ অঞ্চলে এনকাউন্টার শুরু হয়েছে। বিশদ এখনো জানা যায়নি।

সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীনগরের উপকণ্ঠে মালবাগে অভিযান চালায় পুলিশ ও সিআরপিএফের যৌথ বাহিনী। তল্লাশির আগে গোটা এলাকা ঘিরে ফেলা হয়।

এক পুলিশ কর্মকর্তা জানান, ওই টিম সন্দেহজনক একটি স্পটে গেলে, সেখানে লুকিয়ে থাকা যোদ্ধারা যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে।

শ্রীনগরের মালবাগের ওই অঞ্চলে ১-২ যোদ্ধা এখনো রয়েছে। শেষ পাওয়া খবর পর্যন্ত রাতে ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান চলছিল।

গত রবিবার থেকে পাঁচ দিনের মধ্যে শুধু শোপিয়ানেই তিনটি পৃথক এনকাউন্টারে ১৪ কাশ্মীরি যোদ্ধা নিহত হয়েছে। শেষ দুই সপ্তাহে নিহত হয়েছে ২৭ যোদ্ধা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত