ভারতের আবারো একদিনে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা রেকর্ড ছাড়াল। এই প্রথম ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে।
শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত মেডিকেল বুলেটিনে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৯০৩ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬ লাখ ২৫ হাজার ৫৪৪ জন।
একই সময়ে কভিড ১৯-এ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৭৯ জনের। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮ হাজার ২১৩ জন।
এখনো চিকিৎসাধীন রয়েছেন ২ লাখ ২৭ হাজার ৪৩৯ জন। আর সেরে উঠেছেন ৩ লাখ ৭৯ হাজার ৮৯২ জন। এখন পর্যন্ত দেশে সুস্থতার হার ৬০ দশমিক ৭২ শতাংশ।
ভারতে সর্বাধিক আক্রান্তের দিক থেকে এখনো সবার ওপরে রয়েছে মহারাষ্ট্র। তারপর একে একে রয়েছে তামিলনাড়ু, গুজরাট ও উত্তরপ্রদেশ।
এই সময় জানায়, আক্রান্তের হিসাবে রাশিয়া থেকে আর মাত্র ৫০ হাজার দূরে ভারত। অর্থাৎ চার থেকে তিন নম্বরে পৌঁছতে আর বেশি সময় লাগবে না। কারণ ভারতে এক লাখ সংক্রমণ হয়েছে মাত্র পাঁচ দিনে!
