রাজৈরে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

আপডেট : ০৪ জুলাই ২০২০, ১২:০৯ এএম

মাদারীপুরের রাজৈরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরিশাল সরকারি বি. এম কলেজের বিএ (সম্মান) প্রথম বর্ষের ছাত্র সুভঙ্কর মাঝি মারা গেছে। সে উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়াকান্দি বাজীতপুর বকুল মাঝির ছেলে। শুক্রবার বিকালে তার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

সুভঙ্কর মাঝি পানির পাম্প দিয়ে নির্মাণাধীন ঘরে পানি দেওয়ার সময় বিদ্যুতের তারের সাথে জড়িয়ে গুরুতর আহত হন। এরপর রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তিনি মারা যায় বলে জানান উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সের জরুরী বিভাগ।

উপজেলা রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে এর পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদিপ মন্ডল জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সওকত জাহান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত