আমিরাতের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ফার্মের সঙ্গে ইসরায়েলের চুক্তি

আপডেট : ০৪ জুলাই ২০২০, ১১:০৪ এএম

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (কৃত্রিম বুদ্ধিমত্তা) নিয়ে গবেষণায় আরব আমিরাতের একটি টেক ফার্মের সঙ্গে চুক্তি করেছে  ইসরায়েলের দুইটি সামরিক বাহিনী।

দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ক বৃদ্ধিতে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে  'ঐতিহাসিক' এই চুক্তিকে।

মিডল ইস্ট আই জানায়, এই চুক্তির ফলে রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম এবং ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (আইএআই) নামে  ইসরায়েলি সামরিক বাহিনীর দুইটি কোম্পানি এখন থেকে করোনাভাইরাস মোকাবিলায় নানা প্রযুক্তি উন্নয়নে আরব আমিরাতের গ্রুপ ফোর্টি টু (জি৪২) কোম্পানিকে সহযোগিতা করবে।

২ জুলাই এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনটি কোম্পানির নির্বাহী প্রতিনিধিরা একটি ভার্চুয়াল চুক্তিতে একমত হন। আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম এই চুক্তির বিষয়টি নিশ্চিত করে।

এর আগে কোম্পানিটি টকটক নামে একটি ম্যাসেজিং অ্যাপ বানিয়েছিল। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছিল, অ্যাপটির মাধ্যমে আরব আমিরাত সরকার দেশের প্রত্যেকটি নাগরিকের কথাবার্তা, শব্দ, ছবি, সম্পর্ক, চলাফেরা ট্র্যাক করার কাজে ব্যবহার করছে। 

জি৪২ এর সিইও পেঙ জিয়াও বলেন, রাফায়েল এবং আইএআইয়ের সঙ্গে দক্ষতা, সম্পদ এবং নেতৃত্ব ভাগাভাগি করে কাজ করার জন্য আমাদের কোম্পানি অধিকার লাভ করেছে।

আরব আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর্যবেক্ষণে করোনা প্রতিরোধী একটি ভ্যাকসিনের ট্রায়ালের সঙ্গে যুক্ত আছে জি৪২।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত