গোয়ালন্দে বৃদ্ধের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

আপডেট : ০৪ জুলাই ২০২০, ১১:৪৫ এএম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ৬০ বছরের বৃদ্ধ ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় অভিযুক্ত হাবিবুর রহমান হবি মন্ডলকে (৬০) শুক্রবার আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

তিনি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নুরু মন্ডল পাড়া গ্রামের হাতেম মন্ডলের ছেলে।

ওই ছাত্রীর বাবা জানান, তার মেয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে। তারা দরিদ্র মানুষ। মাঠে-ঘাটে কাজ করে সংসার চালায়। প্রতিদিনের মতো বুধবার বিকেলে তারা স্বামী-স্ত্রী মাঠে কাজ করতে যান। তখন তার মেয়ে একাই বাড়িতে ছিলো। এ সময় স্থানীয় হবি মন্ডল তাদের বাড়িতে এসে তার মেয়েকে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখায়। ঘটনার পর তার মেয়ে অসুস্থ হয়ে পড়ে। কিন্তু মেয়েটি ভয়ে তাদেরকে কিছু বলতে সাহস পায়নি। একপর্যায়ে তার স্ত্রী বিভিন্নভাবে জিজ্ঞাসা করলে শিশুটি তার মায়ের কাছে ঘটনা খুলে বলে।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান জানান, প্রাথমিকভাবে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ওই শিশুর কাছে ঘটনা শুনেই অভিযান চালিয়ে অভিযুক্ত হবি মন্ডলকে আটক করা হয়। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ মামলার প্রস্তুতি নিচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত