মারা গেছেন অবসরোত্তর ছুটিতে থাকা (পিআরএল) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খুরশিদ আলম। শুক্রবার মধ্যরাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি মারা যান (ইন্না লিল্লাহি...রাজিউন)।
তার পারিবারিক সূত্র জানায়, তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না তা পরীক্ষার জন্য মৃত্যুর পর নমুনা নেওয়া হয়েছে। তবে শনিবার পর্যন্ত পরীক্ষার প্রতিবেদন পাওয়া যায়নি।
তার চাচা ভাই সাহাদাত পারভেজ বলেন, খুরশিদ আলমের আগে থেকেই হার্টের সমস্যা ছিল। এর মধ্যে শুক্রবার বেলা ৩টার দিকে বাসায় তার শ্বাসকষ্ট শুরু হয়। তখন প্রথমে অক্সিজেন দেওয়া হয়। কিন্তু পরিস্থিতির উন্নতি না হওয়ায় প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ল্যাবএইডে নেয়া হলে শুক্রবার রাত পৌনে ১টায় তিনি মারা যান।
বিসিএস অষ্টম ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচরে। তার জন্ম ১৯৬০ সালের ১৪ সেপ্টেম্ব। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।
তাকে শনিবার শাহজাহানপুর কবরস্থানে দাফন করা হয়।
