সম্প্রতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কর্তৃক ‘করোনাযোদ্ধা’ হিসেবে সম্মাননা পেয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। এ ছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি অব পিস কর্তৃক শান্তি প্রতিষ্ঠায় ২০২০-২০২১ ফেলো মনোনীত হয়েছেন। এই অর্জনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর।
রবিবার সচিবালয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের পক্ষে অধিদপ্তরের মহাপরিচালক মো. আখতারুজ্জামান কবীর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন। এ সময়ে যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেন উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘আমাদের অভিভাবক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর করোনা যোদ্ধা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমি যুব উন্নয়ন অধিদপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে মাননীয় মন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।’
‘আমি মনে করি, মন্ত্রী মহোদয়ের ভালো কাজের এ অনন্য স্বীকৃতি আমাদের সবাইকে ভালো কাজ করতে উৎসাহিত করবে। আমাদের মানবিক বোধ জাগ্রত হবে।’
