রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্রাবাস ও মেস থেকে শিক্ষার্থীদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে জানিয়ে জড়িত মেসমালিক ও বাড়িওয়ালাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ছাত্রদল। গতকাল রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক মানববন্ধনে ছাত্রদল নেতৃবৃন্দ এ দাবি জানান।
করোনাকালে শিক্ষার্থীদের প্রতি মানবিক আচরণ করতে সরকারসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়ে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, করোনাকালে সবার শিক্ষার্থীদের প্রতি আরও সহনীয় এবং মানবিক হওয়ার কথা ছিল। কিন্তু তা না করে অমানবিক আচরণ করা হচ্ছে।
