গাড়িচাপায় মানুষ মেরে গ্রেপ্তার কুশল মেন্ডিস

আপডেট : ০৬ জুলাই ২০২০, ০৭:৩৪ এএম

গাড়ি চাপা দিয়ে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে গতকাল শ্রীলঙ্কার ব্যাটসম্যান কুশল মেন্ডিসকে আটক করে দেশটির পুলিশ। লঙ্কান পুলিশ জানিয়েছে, কলম্বোর কাছে পানাদুরা নামক স্থানে মেন্ডিসের গাড়ি একটি বাইসাইকেলে আঘাত করায় গ্রেপ্তার করা হয়েছে এ লঙ্কান ক্রিকেটারকে। দুর্ঘটনায় বাইকসাইকেল আরোহী ৬৪ বছরের এক ব্যক্তি নিহত হন। লঙ্কান গণমাধ্যমের খবর অনুযায়ী, হোরেথুদুয়া থেকে ১৩ কিলোমিটার সামনে পানাদুরায় ভোর সাড়ে ৫টায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার শিকার হওয়া ব্যক্তিটির বাড়ি গোরাকাপলায়। প্রাথমিক ধারণা করা হচ্ছে পেছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে তাকে। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, মেন্ডিসকে এর মধ্যেই পরীক্ষা করানোর জন্য চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে স্থানীয় আদালতে তাকে ওঠানো হবে। কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা নিয়ে তদন্ত চালাচ্ছে তারা। ইন্টারনেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত