চট্টগ্রামের চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সুবিধা সংবলিত আধুনিক শেখ রাসেল আইসোলেশন ২০ শয্যাবিশিষ্ট ওয়ার্ড ও দোহাজারী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ে ৫০ শয্যাবিশিষ্ট অস্থায়ী শেখ রাসেল আইসোলেশন সেন্টার ইউনিট-২ উদ্বোধন করা হয়েছে।
চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী গতকাল রবিবার সকালে এ দুই ওয়ার্ডের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া একই দিন যুবলীগের ‘কভিড-১৯ নমুনা সংগ্রহ বুথ’-এরও উদ্বোধন করেন সাংসদ।
