সৌদি প্রবাসীদের মধ্যে যাদের বসবাসের অনুমতির (আকামা) সময় পেরিয়ে গেছে, তাদের মেয়াদ আরও তিন মাস বাড়ানোর সিদ্ধান্ত দিয়েছেন বাদশাহ সালমান। পাশাপাশি সৌদি আরবের বাইরে গিয়ে যে প্রবাসীরা লকডাউনের কারণে আটকা পড়েছেন, তাদের ফেরার জন্য ভিসার মেয়াদও তিন মাস বাড়িয়ে দেওয়া হয়েছে।
সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়, আকামা ও ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য বাড়তি কোনো ফি প্রবাসীদের দিতে হবে না। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরবে ১৩ লাখের বেশি বাংলাদেশি বিভিন্ন পেশায় কাজ করছেন।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে অন্য অনেক দেশের মতো সৌদি আরবও মার্চের মাঝামাঝি সময়ে সব আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়।
