গালওয়ানে চীনের পর ভারতও দেড় কি.মি. পিছে সরে আসল

আপডেট : ০৭ জুলাই ২০২০, ০৫:০৯ পিএম

চীনা সেনাদের পর গালওয়ানের সংঘাতস্থল থেকে পিছিয়ে আসল ভারতীয় সেনারাও। মঙ্গলবার ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দু এ খবর দিয়েছে।

রবিবার লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলএসি) বিতর্কিত সীমানা থেকে দুই কিলোমিটার পেছনে সরে যাচ্ছে চীনা সেনারা এই খবর দিয়েছিল সংবাদমাধ্যমটি।

গালওয়ান উপত্যকায় চীনের সঙ্গে সংঘর্ষের পরেও ভারতীয় সেনাবাহিনী সীমান্তের পেট্রল পয়েন্ট ১৪ পর্যন্ত টহল দিচ্ছিল। আগামী আরও ৩০ দিন ওই এলাকায় ভারতীয় সেনাদের অবস্থন করার কথা ছিল।

তবে চীনা সেনারা বিতর্কিত ওই সীমানা থেকে নিজেদের সরিয়ে নেয়ার পর ভারতও তাদের সেনাদের দেড় কিলোমিটার পেছনে সরিয়ে নিয়েছে বলে দেশটির একজন শীর্ষ সরকারি কর্মকর্তা দ্য হিন্দুকে জানিয়েছেন।

এর আগে ১৫ জুন গালওয়ান উপত্যকায় যে সীমান্তে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল, সেখান থেকে সেনা ছাউনি সরিয়ে নিতে শুরু করে চীন।

ওইদিন চীনের হামলায় ভারতের কর্নেলসহ ২০ জন সেনা প্রাণ হারান এবং এবং আহত হন ৭০ জনেরও বেশি।  

লাদাখে বিতর্কিত সীমান্ত এলাকায় চীন ১৮৬টি সেনা চাউনি বসিয়েছে বলে স্যাটেলাইট চিত্রে দেখা যায়।

ভারত দাবি করে  প্যাংগং লেক এলাকার সীমান্তের ফিঙ্গার ১ থেকে ফিঙ্গার ৮ পর্যন্ত টহল দেওয়ার অধিকার রয়েছে তাদের। তবে চীনের দাবি ফিঙ্গার ৮ থেকে ফিঙ্গার ৪ পর্যন্ত টহল দেওয়ার অধিকার রয়েছে তাদেরই।

৩০ জুন থেকে চলা দুই পক্ষের কমান্ডার পর্যায়ে বৈঠকে রবিবার একটি সমঝোতা পৌঁছায় দিল্লি ও বেইজিং। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত