আমি এবং আমার ছেলের বিরুদ্ধে কুৎসা ও অপপ্রচার চলছে: আহমদ শফী

আপডেট : ০৭ জুলাই ২০২০, ০৮:৫৮ পিএম

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী মঙ্গলবার এক বিবৃতিতে অভিযোগ করে বলেছেন তার ও তার ছেলে আনাস মাদানীর বিরুদ্ধে একটি চক্র কৃৎসা ও অপপ্রচারে লিপ্ত হয়েছে।  

তিনি বলেন, হেফাজত কোনো রাজনৈতিক দল নয়। সরকারের পক্ষ কিংবা বিপক্ষের শক্তি নয়। পরিতাপের বিষয় হচ্ছে, একটি চক্র হেফাজতকে বিরোধী দলের ভূমিকায় নিয়ে যেতে চায়। যা হেফাজতের লক্ষ্য, উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক। 

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি আরো বলেন, ইসলাম বিরোধী ওই অপশক্তি প্রকাশ্য মোকাবিলায় ব্যর্থ হয়ে ইদানিং পেছনের দরজায় হামলা করছে বলে মনে হয়। হেফাজতের ভেতর ঘাপটি মেরে বসে থাকা এবং হেফাজতের কোনো স্তরের কমিটিতে না থাকা একটি সিন্ডিকেট জ্ঞাতে-অজ্ঞাতে আজ নাস্তিক্যবাদীর খেলনায় পরিণত হয়েছে। তারা হেফাজতে ইসলাম, হেফাজতের শুরু থেকে সংশ্লিষ্ট ত্যাগী নেতৃবৃন্দ, আমার ও আমার ছেলের বিরুদ্ধে সিন্ডিকেডেড জঘন্য কুৎসা ও অপপ্রচারে লিপ্ত রয়েছে। 

বিবৃতিতে আল্লামা শফী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো সিন্ডিকেডেড অপশক্তির ষড়যন্ত্রই এ দেশের ঈমান রক্ষার আন্দোলন হেফাজতকে ধ্বংস করতে পারবে না ইনশাআাল্লাহ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত