চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের মায়ের মৃত্যু

আপডেট : ০৮ জুলাই ২০২০, ০৬:২৩ এএম

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবিরের মা রাজিয়া কবির (৭৩) মারা গেছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১২টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গতকাল মঙ্গলবার বাদ জোহর নগরীর মিসকিন শাহ্ (র.) মাজার প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

গত ২৪ মার্চ থেকে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির এবং তার মা রাজিয়া কবির করোনা আক্রান্ত ছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য দুজনই ঢাকায় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত