ভাড়া বাড়ানোর প্রতিবাদে বঙ্গবাজারে দোকানিদের অবরোধ

আপডেট : ০৮ জুলাই ২০২০, ০৬:২৪ এএম

দোকানভাড়া বাড়ানোর প্রতিবাদে রাজধানীর বঙ্গবাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ভাড়াটিয়া দোকানি ও কর্মচারীরা। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে বঙ্গবাজারের সামনে সড়কটি অবরোধ করে ২০ মিনিট অবস্থান করেন বিক্ষোভকারীরা। পরে তারা পুলিশের অনুরোধে সড়ক ছেড়ে দেন।

শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, বঙ্গবাজারের দোকানমালিকরা মাসিক ভাড়া বাড়ানোয় প্রতিবাদে ভাড়াটিয়া দোকানিরা সড়ক অবরোধ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত