করোনা প্রতিরোধে ইমামদের জোরোলো ভূমিকা রাখার আহ্বান

আপডেট : ০৮ জুলাই ২০২০, ০৬:০৪ পিএম

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে করোনা ভাইরাসের সংক্রামণ প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এতে করোনা প্রতিরাধে ইমামদের জোরালো ভূমিকা পালনৈর আহ্বান জানানো হয়।

ইসলামিক ফাউন্ডেশন হাকিমপুরের আয়োজনে বুধবার উপজেলা পরিষদের হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন মসজিদের ১শ’ জন ইমাম অংশগ্রহণ করেন। সভায় করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে প্রতি ওয়াক্তের নামাজের সময় মুসল্লীদের প্রতি করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় সম্পর্কে মসজিদের ইমামদের পরামর্শ প্রদানের আহ্বান জানানো হয়।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার শহিদুর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত