দুর্গাপুরে নিখোঁজের ৪৪ ঘণ্টা পর বালু শ্রমিকের লাশ উদ্ধার

আপডেট : ০৯ জুলাই ২০২০, ১২:১৫ পিএম

নিখোঁজের ৪৪ ঘণ্টা পর বালু শ্রমিকের লাশ উদ্ধার করেছে স্থানীয়া। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আবু বক্কর ছিদ্দিকের (২৮) লাশ নেত্রকোনার দুর্গাপুরের সোমেশ্বরী নদীর তেরীবাজার ঘাট এলাকায় স্রোতে ভেসে যেতে দেখে স্থানীয়রা।

পরে স্থানীয়রা লাশটিকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়। উদ্ধারকৃত বালু শ্রমিক উপজেলার চন্ডিগড় ইউনিয়নের চরকুরিয়াডহর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুর ২টার দিকে আবু বক্কর নদীতে ডুব দিয়ে বালু তোলার কাজ করতে থাকে।

একপর্যায়ে বালু তোলার জন্য ডুব দিলে নির্দিষ্ট সময়ে মধ্যে ভাসতে না দেখে তার সহকর্মীরা তার খোঁজ করতে থাকে। পরে তাকে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে ময়মনসিংহ থেকে আগত ডুবুরি দল ৩-৪ ঘণ্টা উদ্ধার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। আজ (বৃহস্পতিবার) সকাল ১১টার দিকে দুর্গাপুরের তেরী বাজার এলাকার বক্করের লাশ ভাসতে দেখে স্থানীয়রা।

দুর্গাপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আতাউর রহমান ঘটনাস্থল থেকে দেশ রূপান্তরকে জানান, সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। পরিবারের সম্মতিতে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে এবং ইউডি মামলা দায়ে হবে বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত