দুটি অ্যাগ্রো কেমিক্যাল কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা

আপডেট : ১০ জুলাই ২০২০, ০৫:৫৯ এএম

গাজীপুরে দুটি কৃষি উপকরণসামগ্রী তৈরি, বিপণন এবং অ্যাগ্রো কেমিক্যাল তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগীর কোনাবাড়ি থানার বাঘিয়া নছের মার্কেট এলাকার মাসকো অ্যাগ্রো কেমিক্যাল এবং ইউনিসন অ্যাগ্রো কেমিক্যাল কারখানায় এ অভিযান চালানো হয়।

গাজীপুরের বাজার কর্মকর্তা আবদুস সালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুটি কারখানায় অভিযান চালানো হয়। কারখানা দুটিতে অ্যাগ্রো কেমিক্যাল উৎপাদনের কোনো বৈধ অনুমতি ছিল না। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, বৈধ অনুমতি না থাকায় মাসকো অ্যাগ্রো কেমিক্যাল কারখানাকে এক লাখ টাকা এবং ইউনিসন অ্যাগ্রো কেমিক্যাল কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত