মালদ্বীপে আটকে পড়া ১৫৭ বাংলাদেশি দেশে ফিরলেন

আপডেট : ১১ জুলাই ২০২০, ১২:৩২ এএম

করোনা পরিস্থিতিতে মালদ্বীপের রাজধানী মালেতে আটকে পড়া ১৫৭ বাংলাদেশি দেশে ফিরেছেন।

শুক্রবার সন্ধ্যা ৬টায় ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইটে করে তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

ইউএস-বাংলার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে তিনি দেশ রূপান্তরকে বলেন, মালেতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করা হয়েছে।

ইতিমধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স কোভিড-১৯ সময়কালীন চেন্নাই, কলকাতা, দিল্লী, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, আবুধাবী, দুবাই ও ইউরোপের অন্যতম গন্তব্য ফ্রান্সের প্যারিসে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত