ক্লাব ক্যারিয়ারে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। তবে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসরের এই ট্রফিগুলোর চেয়েও রোনালদো সেরা অর্জন মানেন দেশের হয়ে ইউরো কাপ জয়কে।
২০১৬ সালে ফ্রান্সকে হারিয়ে ইউরো শিরোপা জিতেছিল পর্তুগাল। শুক্রবার ছিল যার ৪ বছর পূর্তি। এ উপলক্ষে টুইট করেন রোনালদো। জুভেন্তাসের এই পর্তুগিজ তারকা নিজ ভাষায় লেখেন, ‘চার বছর আগের এই দিনটি আমাদের সবার জন্য ঐতিহাসিক এবং অনন্য।’
রোনালদো আরো লেখেন, ‘কোনো সন্দেহ নেই, আমার ক্যারিয়ারে এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ শিরোপা।’
