করোনায় আক্রান্তের গুজব, হেমা মালিনী বললেন, সুস্থ আছি

আপডেট : ১২ জুলাই ২০২০, ১০:১৩ পিএম

হেমা মালিনীর করোনা আক্রান্ত হওয়ার খবর একেবারেই ভুয়া। তিনি সুস্থ আছেন এবং নিজের বাড়িতেই রয়েছেন। রবিবার নিজেই ভিডিও পোস্ট করে তার করোনা আক্রান্ত হওয়ার গুজব উড়িয়ে দিলেন হেমা মালিনী।

শনিবার অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চনের করোনা আক্রান্ত হওয়ার খবর মেলে। আর এর ঠিক পরপরই শোনা গিয়েছিল হেমা মালিনীও অসুস্থ। ড্রিম গার্লকেও শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ খবর যে একেবারেই ভিত্তিহীন তা হেমা কন্যা এষা টুইট করে জানান। এরপর রবিবার সকালে একটি ভিডিও পোস্ট করে 'ড্রিম গার্ল' বলেন, আমার জন্য চিন্তা করবেন না, আমি ঈশ্বরের আশীর্বাদে সুস্থ আছি।

তবে শুধু হেমা নয়, গুজব ছড়িয়ে পড়েছিল রণবীর কাপুর, নীতু কাপুর ও করণ জোহরও করোনা আক্রান্ত। যদিও সেটিও পরে ভুয়া বলে জানা যায়। গুজব উড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ঋষি কাপুর কন্যা ঋদ্ধিমা জানান, তারা সকলেই সুস্থ রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত