রূপগঞ্জে মাইক, লাইট ডেকোরেটর মালিক শ্রমিকদের মানববন্ধন

আপডেট : ১৩ জুলাই ২০২০, ০৮:০৫ এএম

অর্থনৈতিক সংকট নিরসনের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাইক, লাইট ও ডেকোরেটর মালিক-শ্রমিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

গতকাল রবিবার দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা ফ্লাইওভার গোলচত্বর এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। রওশন আলীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন, কেন্দ্রীয় মাইক, লাইট-ডেকোরেটর মালিক-শ্রমিক সমিতির সভাপতি মোহাম্মদ আনিসুর রহমানসহ মেহেদী হাসান উজ্জল, আনোয়ার, মাসুম, দীন ইসলাম, আজিজ, আমিনুল ইসলাম, হযরত আলী, কবির, আল মাসুদ, নজরুল ইসলাম, আবু সাঈদ, বাদল, জুয়েল প্রমুখ।

বক্তারা বলেন, করোনা পরিস্থিতিতে দেশের প্রায় চার লাখ মাইক, লাইট ও ডেকোরেটর মালিক-শ্রমিক বেকার হয়ে পড়েছে। তাদের মধ্যে বেশিরভাগ অর্ধাহারে দিন কাটাচ্ছেন। তারা মাইক-লাইট মালিক ও ডেকোরেটর শ্রমিকদের প্রণোদনা দেওয়ার অনুরোধ জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত