জমি বিক্রির টাকা ভাগ-বাটোয়ারার জেরে ছেলেদের সাথে অভিমান করে রংপুরের পীরগাছায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তছির উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।
সোমবার বেলা ১১টার দিকে ঢাকা গামী লালমনি এক্সপ্রেসের নিচে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন। পীরগাছা রেলস্টেশনের দক্ষিণ রেলগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
তছির উদ্দিনের বাড়ি উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের নেকমামুদ (বেকাটারী) গ্রামে। তিনি এলাকায় তছির হাজি নামে পরিচিত।
স্বজন ও এলাকাবাসী জানায়, তছির উদ্দিন কিছুদিন পূর্বে জমি বিক্রি করেন। জমি বিক্রির টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে ছেলেদের সঙ্গে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এরই এক পর্যায়ে সোমবার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তছির উদ্দিন।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম ও বোনারপাড়া জি আর পি থানার এস, আই আইয়ুব আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
