ভুল চিকিৎসায় প্রাণ গেল নারীর!

আপডেট : ১৪ জুলাই ২০২০, ০৭:১৩ এএম

রাজধানীর উত্তরখানে নিখোঁজের ১০ দিন পর একটি ডোবা থেকে মালা রানী দাস (৩৫) নামে এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, চিকিৎসক দম্পতির কাছে গর্ভপাত করাতে গিয়ে ভুল চিকিৎসায় মৃত্যু হয় ওই নারীর। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে মধ্যপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় গোলাম রব্বানি (৩৮) ও হাসিনা আক্তার (৩৫) নামে ওই দম্পতিকে আটক করা হয়।

উত্তরখান থানার ওসি হেলাল উদ্দিন দেশ রূপান্তরকে জানান, স্বামী ও তিন সন্তান নিয়ে মধ্যপাড়া এলাকায় থাকতেন মালা রানী। গত ৩ জুলাই প্রতিবেশী হাতুড়ে চিকিৎসক রব্বানি-হাসিনা দম্পতির কাছে গর্ভপাত করাতে যান তিনি। এ সময় অতিরিক্ত রক্তক্ষরণে ওই বাসাতেই মারা যান মালা। এরপর মালার মরদেহ গুম করার জন্য বস্তায় ভরে ইট বেঁধে ওই এলাকার একটি ডোবায় ফেলে দেয় ওই চিকিৎসক দম্পতি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত