মির্জাপুরে পুলিশ-স্বাস্থ্যকর্মীসহ ৫ জনের করোনা শনাক্ত

আপডেট : ১৪ জুলাই ২০২০, ১২:২৭ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে একজন স্বাস্থ্যকর্মী ও তিন পুলিশ সদস্যসহ নতুন করে ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এ নিয়ে মির্জাপুর উপজেলায় ৩৩৩ জন করোনায় সংক্রমিত হলেন।

মঙ্গলবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।

নতুন আক্রান্তদের মধ্যে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের তিন পুলিশ সদস্য, স্বল্প মহেড়া গ্রামের এক স্বাস্থ্য সহকারী এবং লতিফপুর গ্রামের এক বৃদ্ধ রয়েছেন।

মির্জাপুরে সব মিলিয়ে ৩০৮ জন করোনা রোগীর মধ্যে পাঁচজন জন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ১৬৭ জন। অন্য ১৬০ জন নিজের বাড়িতে ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, পুলিশ সদস্যদের তাদের নিজস্ব ব্যবস্থাপনায় আইসোলেশনে রাখা হয়েছে। অন্য আক্রান্ত ব্যক্তি এবং তাদের আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত