চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তলসহ একজনকে আটক

আপডেট : ১৪ জুলাই ২০২০, ০৪:২৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজার বিঘি এলাকা থেকে র‌্যাব ১টি বিদেশি পিস্তল, ১ দেশীয় ওয়ান শুটার গান, ১টি ম্যাগাজিন ও দু রাউন্ড পিস্তলের গুলিসহ একজনকে আটক করেছে র‌্যাব।

আটক ব্যক্তির নাম সারোয়ার (২০)। সে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের সন্ন্যাসি কয়লা দিয়ার গ্রামের ফরমান আলীর ছেলে। 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল হাজারবিঘি ফুটবল মাঠ এলাকায় সোমবার দিবগাত রাত ৯ টার দিকে অভিযান চালায়। এ সময় সারোয়ারকে অস্ত্র ও গুলিসহ হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সারোয়ার অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত এমন কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব। 

এ ঘটনায় শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত