বন্যায় ইসলামপুর-দেওয়ানগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ

আপডেট : ১৫ জুলাই ২০২০, ১২:৪৭ এএম

বন্যার পানিতে জামালপুরের দেওয়ানগঞ্জ রেল স্টেশন এলাকায় রেল লাইন ডুবে গিয়েছে। এ কারণে ইসলামপুর-দেওয়ানগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার রাত থেকেই বন্ধ করে দেওয়া হয় এই রুটে ট্রেন চলাচল। জামালপুর রেল স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার শেখ উজ্জ্বল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দেওয়ানগঞ্জ স্টেশন এলাকায় রেল লাইনে পানি ওঠায় ইসলামপুর থেকে দেওয়ানগঞ্জ পর্যন্ত রেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে চলাচলকারী আন্তঃনগর তিস্তা ও ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন দুটি ইসলামপুর স্টেশন পর্যন্ত যাতায়াত করবে।

উল্লেখ্য, করোনা সংক্রমণ রোধে এই রুটে আন্তঃনগর তিস্তা ও ব্রহ্মপুত্র এক্সপ্রেস ছাড়া অন্য সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত