মাদারীপুরে ভেজাল বিরোধী অভিযানে কারাখানা সিলগালা, জরিমানা আদায়

আপডেট : ১৫ জুলাই ২০২০, ০১:৪৪ এএম

মাদারীপুরে শিশুদের ভেজাল খাদ্য, নকল হ্যান্ড স্যানিটাইজার ও কসমেটিকস তৈরির কারাখানায় অভিযান চালিয়েছে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই।

মঙ্গলবার দুপুরে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের দারাদিয়া গ্রামে এ অভিযান চালানো হয়।

এ সময় অভিযান টের পেয়ে মা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট কারাখানার মালিক আব্দুর রশিদ মুন্সী পালিয়ে যায়। পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের মাধ্যমে কারখানার অন্য শ্রমিকদের সহযোগিতায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জাতীয় গোয়েন্দা সংস্থার মাদারীপুরের উপ-পরিচালক মো. সাইদুর রহমান জানান, দীর্ঘদিন ধরে নামীদামি কোম্পানির মোড়ক ব্যবহার করে কারখানাটিতে শিশুদের ভেজাল খাদ্য, বিভিন্ন ধরনের নকল প্রসাধনী, জীবননাশক তৈরি করা হচ্ছে বলে আমরা জানতে পারি।

তিনি বলেন, আজ রাজৈর থানা পুলিশের সহযোগিতা অভিযান চালানো হয়। এ সময় কারখানার মালিক পালিয়ে গেলেও জরিমানা আদায় করা হয় ৫০ হাজার টাকা। পরে কারাখানাটি সিলগালা করে দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত