সাহেদের সহযোগীদের গ্রেপ্তারের দাবি ওয়াকার্স পার্টির

আপডেট : ১৬ জুলাই ২০২০, ০৬:২১ এএম

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মহাপ্রতারক সাহেদের গ্রেপ্তারে স্বস্তি প্রকাশ করে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সাহেদের নজিরবিহীন প্রতারণা, জালিয়াতি, দুর্নীতির প্রত্যক্ষ ও পরোক্ষ সব সহযোগীকেও অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে সাইফুল হক বলেন, গত এক যুগে সরকার ও সরকারি দলের ছত্রছায়ায় সাহেদ কীভাবে তার দুর্নীতি ও প্রতারণার জাল এতদূর বিস্তৃত করতে পারল সরকার ও সরকারি দলের দেশবাসীর কাছে তার পরিষ্কার ব্যাখ্যাও হাজির করা প্রয়োজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত